Monday, May 8, 2017

আমার নাম পিয়া ! আপনার নাম কি ?

-: ঐ মেয়ে, তোমার নাম কি ?-: আমার নাম দিয়ে আপনারকি কাম ?(ঐ ছেরি, এত কস ক্যান ?যেটা জিগাইছি সেটার উত্তরদে)-: না মানে..... এমনি !-: না মানে..... এমনি ?এমনি মানে কি ? আমি প্রায়সময় খেয়াল
করি আমি ছাদে উঠলে আপনি আমারদিকে হা করে তাকিয়ে থাকেন !আপনার জ্বালায়আমি ছাদে পর্যন্তউঠতে পারি না । আপনাদের মতছেলেদের আমি খুব ভাল করেইচিনি !প্রথম দিন বলবেন- হাই !দ্বিতীয় দিন-নাম্বারটা চাই !তৃতীয় দিন- ভালবাসি তোমায় !যত্তসব !(ও খোদা ! এ মাইয়্যা কয় কি ?গত ছয় মাস ধরে নাকের আগায়আগায় ঘুরতেছে । কোনদিনতো কথাও বলি নাই ! আজ প্রথমবারের মত কথা বলতে গিয়েইএই ব্যবহার ! ধুর, কি দরকারছিলগায়ে পড়ে গিয়ে কথা বলার ?ভাগ্যটাই খারাপ আমার ! এরসামনে আর বেশিক্ষণথাকা যাবে নাহ ! মুখলুকিয়ে কিভাবে পালিয়ে বাঁচা যায়সেটা ভাবছি, এমন সময়সে বলে উঠল-)-: By the way, আমার নামপিয়া ! আপনার নাম কি ?(কোন সুন্দরী তার নামবললে খানিকক্ষণ তার নামেরপ্রশংসা করতে হয়- এটাইনিয়ম । কিন্তু এমাইয়া প্রথমেই যে বাঁশ দিল,তাতে প্রশংসা করার আর মুড়নাই !)-: নীল । আমার নাম নীল ।-: হি হি হি ! আমার একবান্ধবীর নাম নীলা !(আশ্চার্য ! তারবান্ধবী একটা মেয়ে আরএকটা মেয়ের নাম নীলা হতেইপারে । এখানে হাসারকি হল ?)-: না মানে... আমার নাম নিলয়। নিলয় থেকে সংক্ষিপ্তরূপনীল !-: নিলয়.....? হা হা হা ! আমারএক কাজিন ময়মনসিংহ গার্লসক্যাডেট কলেজে পড়ে । তারনাম নিলয় !! আপনারতো দেখি পুরাই মেয়েদেরনাম !(নিলয় মেয়েদের নাম ??জীবনে এ কথা প্রথম বারের মতকেউ আমাকে বলল ! এমেয়েকে এখন মজায় পাইছে !এখন আমি যদি বলি আমার নামআলবার্ট আইনস্টাইন,আমি ড্যাম শিউর যে এমেয়ে তখন বলে উঠবে-হো হো হো ! আমার ছোট খালারনাম তো আলবার্ট আইনস্টাইন !যাগ্গে ! সে রিক্স আর নিলামনা । হাসুক । যত খুশি হাসুক ।তাতে আমার কি আসে যায় ?):- ও আচ্ছা ! কি আর করব বল ?আম্মায় আব্বায় রাখছে । তখনছোট ছিলাম তো, তাইবুঝতে পারি নি এটা ছেলেদেরনাকি মেয়েদের নাম !!:- হুম । সেটাই ! আচ্ছা,আপনি যদি আপনার নাম রাখারসুযোগ পেতেনতবে কি রাখতেন ?(এ মেয়ে তো দেখি পিতিরপিতির অনেক কথা কয় !তাইলে প্রথমে এমন বাঁশ দিলক্যান ?)-: উইলিয়াম শেক্সপিয়ার !-: হা হা হা ! খারাপ হত না ।তবে নীল নামটাও খারাপ না ।মেয়েরা সাধারণ ছেলেদেরনামের প্রশংসা করে না ।কিন্তু এ মেয়ে তো দেখি তাওকরে ফেলল । এখনযদি তারে একটু পাম্প না দিইতবে সেটা একটু খারাপ দেখায়)-: তোমার নামটাও খারাপ না ।পিয়া ! অনেক সুন্দর একটা নাম। আমি যখন স্কুলে ছিলাম তখনআমাদেরসাথে পিয়া নামে একটা মেয়ে ছিল। এত্ত সুন্দর ! বলার বাইরে !আমার জীবনে এত সুন্দরমেয়ে আরদ্বিতীয়টি দেখি নি ! মিসইউনিভার্সও তার কাছে হারমানবে ! কিন্তু সমস্যা হল-মেয়েটা হিন্দু ছিল !পিয়া রানী পাল !নইলে নির্ঘাত তারসাথে প্রেমে করতাম !(মেয়েরা নাকি কখনোই তারসামনে অন্য মেয়েরপ্রশংসা সহ্য করতে পারে না ।পরীক্ষামূলক বাঁশ)-: অনেক সুন্দর ছিল বুঝি ?-: হুম । অনেক.....(মেয়ের মন খারাপহয়ে গেছে । যাক, ডোজতাহলে জায়গামত পড়ছে)-: তুমিও অবশ্য কম সুন্দর না !(পাম্প ! পাম্প !! পাম্প !!!)-: থ্যাংকস ।(মেয়ের মুখে হাসি ফুটছে ।আরেকবার বাঁশ দিবকিনা ভাবতেছি । না থাক ।বেশি দিলে আবার মাইন্ডখাইতে পারে ! মেয়েও চুপ ।আমিও চুপ । কারো মুখে কোনকথা নাই । একবার ভাবলামজিজ্ঞাসা করি- প্রথমে এমনকরলে কেন ? পরে ভাবলাম-থাক । কি দরকার ? সব কারণজানতে হয় না । মেয়েই আবারশুরু করল-)-: আপনি এখন নিয়মিতছাদে আসেন না কেন ?(হায় আল্লাহ ! কয় কি এমাইয়্যা ? আমি যে এখনরেগুলারছাদে আসি না সেটা তো আমি নিজেওজানি না ! এ মাইয়া এসবখেয়াল করে নাকি ?)-: কই আসি তো !-: না । আগের মত আসেন না ।আগে প্রতিদিনবিকেলে ছাদে উঠলে আপনাকে দেখতাম। কিন্তু গত দুই সপ্তাহদেখি নাহ !-: ও আচ্ছা !আসলে আগে বিকেলে বাসায়থাকতাম । এখন থাকি না ।জিমে যাই ।-: জিম ? আপনি ? হা হা হা !এমনিতেই তো স্বাস্থ্যমন্ত্রী !জিমে গিয়ে কি করবেন ?(এ মেয়ে এত হাসে ক্যান ?হাসুনি গোটা খাইছে নাকি ?সেই তখন থেকে হাসতেছে ।যত্তসব)-: মাইন্ড করলেন নাকি ?-: না তো ! মাইন্ড অনেকদামি জিনিস । এতদামি জিনিস আমি খাই না ।হজম হয় না !(আমার ফেবারেট ডায়ালগ !)-: ওহ ! সেটাই ভাল ! আপনারফেসবুক আইডিটা দেন তো ?(ওরে বাবা ! ডিরেক্ট একশন !জটিল মেয়ে)-: আমি তো ফেসবুক ইউজকরি না !-: কি বলেন ? আপনি ফেসবুকইউজ করেন না ? কোন যুগে বাসকরেন আপনি ?(মেয়ে,তুমি কি নিজেকে ইসমাট ভাব ?তাইলে মনে রাইখো-আমি হইলাম উভার ইসমাট !)-: আসলে ফেসবুক খুব কমনহয়ে গেছে ইদানীং ! এত কমনজিনিস ইউজ করতে ভাললাগে না আমার । আমি সব সময়ইউনিক টাইপ জিনিস খুঁজি ।আমি টুইটার ইউজ করি !(পার্ট লইছি ! পুরাই পার্ট!!)-: নাহ ! আসলে টুইটার অনেকহার্ড ! কিছুই বুঝি না ।-: হুম সেটাই ! সবাই টুইটারইউজ করতে পারে না । টুইটকরার জন্যএক্সটা কোয়ালিফিকেশনেরদরকার হয় ! সবারসেটা থাকে না !!(সুন্দরী,তুমি প্রথমে আমাকে বাঁশদিছিলা ! বাঁশ কিন্তু আমিওদিতে জানি- মনে রাখবা)-: কি ভাবে টুইটার ইউজকরতে হয়সেটা আমাকে শেখাবেন ?-: আমি তো ফ্রি কোন কিছুকাউকে শিখাই না ! এরজন্যে তো চার্জ দিতে হবে !!-: আপনি এত হিংসুক কেন ?-: আমি হিংসুক না ! আমি হলামবাস্তববাদী ।তুমি চারপাশে একটুতাকিয়ে দেখ । আজকাল কি কোনকিছু ফ্রি আছে ?-: হয়েছে । হয়েছে । থাক । আরলেকচার দিতে হবে না । যান,দেবনে.... শিখাবেন তো ?-: হুম । শিখাবো !(এমন সময়ছাদে একটা পিচ্ছি এল ।কি জানি বলল ওকে)-: আম্মায় ডাকছে । এখন যাই ।
পরে কথা হবে ।-: ঠিক আছে । যাও !-: ভাল থাকবেন ।-: হুম । তুমিও ।-: বাই ।-: বিদায় !(মেয়ে,যে কথাটি তোমাকে বলা হয়নি- পরে আর কথা বলার সুযোগতুমি আর পাবে না !বাসা চেইন্জ্ঞ করা হয়েছে ।জিনিসপত্র ট্রান্সফার চলছে ।কাল বিকেল কিংবা পরশুসকালে চলে যাব । জীবনে হয়তআর কোনদিন দেখাও হবে না ।কোন দিন বলাও হবে না-মেয়ে, তোমাকে ভেবে অনেককবিতা লিখেছিলাম ।দেখেছিলাম অনেক স্বপ্নও !থাক । সব কথা সব সময়বলতে হয় না । শুধু বলব-ভালো থেকো তুমি ।)

No comments:

Post a Comment

কমেন্ট করবেন

প্রকাশ করা হয়েছে

Eshe_Gechi_Kachakachi-Arijit_Singh-Aditi_Paul-Antara_Mitra.golpojana.blo...

পোস্ট