Thursday, May 11, 2017

আমি হাত ছুঁয়ে আছি তোমার

কলমটা ধরে থাকে হাত পরম মমতা নিয়ে,
যখন একে একে সব চলে যায় দৃষ্টি সীমার বাইরে
কলমটা সাথে থেকে যায় ।
জানে না সে উচ্ছিষ্টের মতো ছুড়ে ফেলে দিতে;
খুব বেশি কাছে টানার প্রক্রিয়াও নেই জানা,
জানে না কি করে মানে অভিমানে ভুলাতে হয়
তবু আর সবাই যখন ছেড়ে চলে যায়;
চারপাশে বেজে ওঠে তীব্র বিষাদ নিনাদ;
শুধু সেই ছুঁয়ে থাকে এ হাত ।
পরম মমতা নিয়ে বলে তুমি এগোও-
আমি হাত ছুঁয়ে আছি তোমার ।।

No comments:

Post a Comment

কমেন্ট করবেন

প্রকাশ করা হয়েছে

Eshe_Gechi_Kachakachi-Arijit_Singh-Aditi_Paul-Antara_Mitra.golpojana.blo...

পোস্ট