Monday, May 8, 2017

একজন সাংবাদিক এক কৃষকের সাক্ষাৎকার নিচ্ছে -


একজন সাংবাদিক এক কৃষকের সাক্ষাৎকার নিচ্ছে -
সাংবাদিকঃ তুমি ছাগল দুটোকে কি খেতে দাও?
কৃষকঃ কোন ছাগলটা কে, সাদা টা কে না কালোটা কে?
সাংবাদিকঃ কালোটা কে?
কৃষকঃ ঘাস
সাংবাদিকঃ আর সাদাটা কে ?
কৃষকঃ ওটাকেও ঘাস খেতে দিই।
সাংবাদিকঃ তুমি ছাগল দুটোকে কোথায় বেঁধে রাখো?
কৃষকঃ কোন ছাগলটা কে, সাদাটা কে না কালোটা কে?
সাংবাদিকঃ কালোটা কে?
কৃষকঃ গোয়ালে, একটা খুঁটির সাথে।
সাংবাদিকঃ আর সাদাটা কে?
কৃষকঃ ওটাকেও গোয়ালে ওই একই খুঁটির সাথে।
সাংবাদিকঃ তুমি ছাগল দুটোকে কি দিয়ে পরিস্কার
রাখো?
কৃষকঃ কোন ছাগলটা কে, সাদাটা কে না কালোটা কে?
সাংবাদিকঃ কালোটা কে?
কৃষকঃ জল দিয়ে চান করাই।
সাংবাদিকঃ আর সাদাটা কে?
কৃষকঃ ওটাকেও জল দিয়ে চান করাই।
সাংবাদিক, প্রচন্ড রেগে গিয়েঃ শালা, হারামী...দুটো
ছাগলের সাথেই যখন সব কিছু এক রকম হচ্ছে। তখন বার বার
আমাকে জিজ্ঞাসা করছো কেন, যে সাদা ছাগলটা না
কালো ছাগলটা?
কৃষকঃ কারন কালো ছাগলটা আমার।
সাংবাদিকঃ আর সাদা ছাগলটা?
কৃষকঃ ওটাও আমার।
এই শুনে সাংবাদিক অজ্ঞান। যখন জ্ঞান ফিরলো, তখন
কৃষক সাংবাদিককে বললো এবার বুঝলেন। যখন টিভিতে
একই খবর বার বার বলে আমাদের কানের পোকা মেরে
দেন, তখন আমাদের কেমন লাগে?

No comments:

Post a Comment

কমেন্ট করবেন

প্রকাশ করা হয়েছে

Eshe_Gechi_Kachakachi-Arijit_Singh-Aditi_Paul-Antara_Mitra.golpojana.blo...

পোস্ট